মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ
২. হেডারের নিচের ব্যানার (বিজ্ঞাপন দিন)

ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?

ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগ...

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এ সূচক প্রকাশ করে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই (ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে) কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়। এবারের সূচকে ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য মূল্যায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। তবে গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীরা একই সুবিধায় ৩৭টি গন্তব্যে যেতে পারতেন।

গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এর আগে ২০২৪ সালে ৯৭তম, ২০২৩ সালে ১০১তম, ২০২২ সালে ১০৩তম, ২০২১ সালে ১০৮তম এবং ২০২০ সালে ৯৮তম স্থানে ছিল বাংলাদেশ।

শীর্ষ ১০-এ কারা?

বিজ্ঞাপন | পজিশন: article_middle

সংবাদের ভেতরে আপনার বিজ্ঞাপন প্রদর্শন করতে চান?

সহজেই আকর্ষণীয় ইন-ফিড ব্যানার স্পটে আপনার ক্যাম্পেইন পরিচালনা করুন।

যোগাযোগ করুন →

এ বছরও সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী। দেশটির নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন।

দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন।

তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, যার নাগরিকদের জন্য উন্মুক্ত ১৮৭টি গন্তব্য।

চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের নাগরিকরা ১৮৬টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান।

পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড, যাদের নাগরিকরা ১৮৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

ষষ্ঠ স্থানে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য, যাদের জন্য উন্মুক্ত ১৮৪টি গন্তব্য।

সপ্তম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। এসব দেশের নাগরিকরা ১৮৩টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই যেতে পারেন।

অষ্টম স্থানে রয়েছে ক্রোয়েশিয়া ও এস্তোনিয়া (১৮২টি গন্তব্য), নবম স্থানে লিচেনস্টাইন ও লিথুয়ানিয়া (১৮১টি গন্তব্য) এবং দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র, যাদের নাগরিকরা ১৮০টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান।

অন্যান্য দেশের অবস্থান

ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা যৌথভাবে ১৬তম স্থানে রয়েছে। তাদের নাগরিকরা ১৬৯টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন রয়েছে ৩১তম এবং রাশিয়া ৪২তম স্থানে। ইউক্রেনের নাগরিকরা ১৪২টি, আর রাশিয়ার নাগরিকরা ১১৪টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান।

ইসরায়েল রয়েছে ১৮তম স্থানে (১৬৬টি গন্তব্য), আর ইরান ও ফিলিস্তিন যৌথভাবে ৯৬তম স্থানে রয়েছে। তাদের নাগরিকরা ৩৭টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব রয়েছে ৫৪তম স্থানে। চীন ও কসোভো যৌথভাবে ৬০তম স্থানে রয়েছে, তাদের নাগরিকরা ৮৩টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। হাইতি ও ভিয়েতনাম রয়েছে ৮৭তম স্থানে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী। দেশটি ৫২তম স্থানে রয়েছে এবং তাদের নাগরিকরা ৯৩টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান।

এরপর রয়েছে ভারত, যার অবস্থান ৮১তম এবং নাগরিকরা ৫৫টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

ভুটান রয়েছে ৮৮তম (৪৭টি গন্তব্য), মিয়ানমার ৯১তম (৪৩টি), শ্রীলঙ্কা ৯৪তম (৩৯টি), বাংলাদেশ ৯৭তম (৩৫টি), নেপাল ৯৮তম (৩৪টি) এবং পাকিস্তান ১০১তম (২৯টি গন্তব্য) স্থানে।

সূচকের সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২২টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান। পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে রয়েছে ইরাক (১০২তম, ২৮টি গন্তব্য) এবং সিরিয়া (১০৩তম, ২৫টি গন্তব্য)।

এমএসএম

শেয়ার:
বিজ্ঞাপন | পজিশন: article_bottom

আপনার ব্র্যান্ডের প্রচার বাড়াতে আমাদের বিজ্ঞাপন পেজে আসুন

বিজ্ঞাপন দিন →

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!
বিজ্ঞাপন | পজিশন: sidebar_top

আমাদের সাইটে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

প্রতিদিন লক্ষ লক্ষ পাঠকের কাছে পৌঁছান অত্যন্ত সাশ্রয়ী মূল্যে!

বিজ্ঞাপন সেকশন
যোগাযোগ করুন →

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

২৩ জুলাই, ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

২৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত
বিজ্ঞাপন | পজিশন: sidebar_middle

বিজ্ঞাপনের স্থান খালি আছে

আপনার প্রতিষ্ঠানের বিশেষ ব্যানার টিজার এখানে যুক্ত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিজ্ঞাপন দিন →

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

২৩ জুলাই, ২০২৬
রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

২৩ জুলাই, ২০২৬
বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

লাইফ সাইকেল

২৩ জুলাই, ২০২৬
লাইফ সাইকেল

মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

২৩ জুলাই, ২০২৬
মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার
আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
বাংলা সন: ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ২১ রবীউল আউয়াল, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --
বিজ্ঞাপন | পজিশন: sidebar_middle

বিজ্ঞাপনের স্থান খালি আছে

আপনার প্রতিষ্ঠানের বিশেষ ব্যানার টিজার এখানে যুক্ত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

বিজ্ঞাপন দিন →